৪ মে ২০২৬

নিখোঁজ শিশুর লাশ মিলল মাছের বাক্সে

বাংলাধারা ডেস্ক »

নোয়াখালীতে মাছের বাক্স থেকে আট বছরের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম ইমরান হোসেন (৮)। 

রবিবার (২৫ আগস্ট) বেগমগঞ্জ উপজেলার ছয়ানী বাজারের পরিত্যক্ত একটি ঘরে ওই মাছের বাক্সে তার মরদেহ পাওয়া যায়।

নিহত ইমরান হোসেন ছয়ানী ইউনিয়নের ছোট শরীফপুর গ্রামের শামছুল হকের ছেলে। সে ছয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, বৃহস্পতিবার নিজ গ্রাম থেকে ইমরান হোসেন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরও তার কোনো সন্ধান না পেয়ে মাইকে নিখোঁজ হওয়ার সংবাদ প্রচার করেন।  পরে রবিবার রাতে তারা ফোনে খবর পান স্থানীয় ছয়ানী বাজারের ওই পরিত্যক্ত ঘরে নিখোঁজ শিশুর মরদেহ আছে। পরে রাত সাড়ে ৮টার দিকে সেখানে গিয়ে মাছের বাক্সের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ময়না তদন্তের জন্য শিশুটির মরদেহ উদ্ধারের পর নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন