২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রচণ্ড রোদ উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অপেক্ষায় তারা

কক্সবাজারের মাতারবাড়ী থেকে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর তাকে একনজর দেখতে প্রচণ্ড রোদ উপেক্ষা করে সমুদ্র সৈকতে মানুষের ঢল নেমেছে। সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন দলীয় নেতাকর্মীসহ রয়েছে নানা শ্রেণি-পেশার মানুষ।

রোববার (৯ আগস্ট) সরেজমিনে সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, বাহারছড়া সমুদ্র সৈকতে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম, আবু সুফিয়ান, এনামুল হক, জসিম উদ্দিন, সা চিং প্রু রাজপুত, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরীসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত আছেন। জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং জহিরুল ইসলামও মঞ্চে উপস্থিত রয়েছেন।

প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য এসেছেন রিকশাচালক অনু কুণ্ড। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আসবেন, এটা আমাদের জন্য খুশির বিষয়। তাকে একনজর দেখতে এসেছি।’

বান্ধবীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীকে দেখতে সমাবেশে এসেছে স্কুলশিক্ষার্থী কোহিনুর আক্তার। তিনি বলেন, ‘আমার জন্মের পর কোনো প্রধানমন্ত্রী আমার এলাকায় আসছেন। বাকি জীবনে কোনো প্রধানমন্ত্রী আসবেন কিনা জানি না। আবার আসলেও আমি দেখার সুযোগ পাই কিনা সেটাও নিশ্চিত নয়। তাই বান্ধবীদের সঙ্গে নিয়ে সমাবেশে এসেছি।’

প্রধানমন্ত্রী কক্সবাজার মাতারবাড়ী সমুদ্রবন্দর থেকে হেলিকপ্টারে সমুদ্র সৈকতে এসে পৌঁছাবেন। এখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

বাঁশখালী থেকে ফটিকছড়ি যাবেন এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিব্বুলাহ বাবুনগরীর সঙ্গে মতবিনিময় করবেন। এরপর হাটহাজারী ও নগরের রেডিসন ব্লু হোটেলে দলের কর্মসূচিতে অংশ নেবেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ