চট্টগ্রামের বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা। ত্রাণ বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক, নূরী মনোয়ারা ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্যাংকার মোহাম্মদ মেহেরাব হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী উপজেলা বিএনপি নেতা ফজলুল কাদের চৌধুরী, জেলা কমিটির নির্বাহী সদস্য এবং শ্রমিক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোলায়মান, বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা ইদ্রিস মেম্বার, গফুর সওদাগর, শহীদ উল্লাহ, মো. আব্দুল্লাহ, মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

ত্রাণ বিতরণ শেষে মোহাম্মদ মেহেরাব হোসেন খান বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তারা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি বন্যাকবলিত মানুষের জন্য দলের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্যও দোয়া কামনা করেন।













