২২ সেপ্টেম্বর ২০২৬

বাজারে আসছে বাংলাধারা ঈদসংখ্যা-২০২৩

বাংলাধারা প্রতিবেদন »

ঈদ মা‌নে আনন্দ, ঈদ মা‌নে খু‌শি। এই আনন্দ ও খু‌শি‌কে আরও র‌ঙিন করে রাঙা‌তে ঈদসংখ্যার জু‌ড়ি নেই।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাধারা ডটকম এই প্রথম প্রকাশ করছে বর্ণিল ঈদসংখ্যা ২০২৩।

পরিপূর্ণ ঈদের ছোঁয়া থাকবে সংখ্যাটিতে। থাকছে গল্প, কবিতা, ভ্রমণ, তারকা কথন, ফ্যাশন, ছবিসহ অনেক কিছু।

সংখ্যাটি পাঠকের প্রত্যাশা পূরণ করে আনন্দ, ঐতিহ্যের ছোঁয়া থাকবে বলে মনে করছেন অক্ষরবৃত্ত প্রকাশনীর প্রকাশক আনিস সুজন।

অক্ষরবৃত্ত থেকে প্রকাশিত ৩৬ পৃষ্ঠার এই ম্যাগাজিনটি খুব শিগগিরই বাজারে আসছে। পাওয়া যাবে বাতিঘর, অমর বইঘর, নন্দন বইঘরসহ নিকটস্থ লাইব্রেরী ও পত্রিকার স্টলে।

এছাড়াও আপনার হাতের মুঠোয় থাকা সেল‌ফো‌নের স্ক্রিনেও দেখতে পারবেন বাংলাধারার এবারের আয়োজন। বাংলাধারা ঈদসংখ্যা আরও সহজলভ্য করতে বাংলাধারা ডটকমের ওয়েবসাইট www.bangladhara.com এ গেলেই দেখা যাবে পুরো ম্যাগাজিনটি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ