২৮ এপ্রিল ২০২৬

বিএনপি নেতা মাসুমের পিতার জানাজা সম্পন্ন

বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক-ক্রীড়া সংস্থার জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুমের পিতা সৈয়দ মোঃ বদিউল আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গতকাল (২৬ এপ্রিল) সকাল ৯টা ১০ মিনিটে চট্টগ্রাম ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসোর্স সেন্টার (চট্টগ্রাম ও শিশু হাসপাতাল)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুম সৈয়দ বদিউল আলম হাটহাজারীর প্রখ্যাত আলেম প্রয়াত মাওলানা আব্দুল কাদের’র চতুর্থ পুত্র।

গতকাল বাদে মাগরিব হাটহাজারীর মির্জাপুর সৈয়দ মছিউল্লাহ শাহ দরবার শরীফ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, গাউসিয়া হক মঞ্জিলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, মতিউর রহমান শাহ দরবার শরীফের সাজ্জাদানশীন মুহাম্মদ কামাল উদ্দিন, আঞ্জুমানের সাবেক মহাসচিব সৈয়দ আবু তালেব চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সমাজসেবক, রাজনৈতিক নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানাজার নামাজে ইমামতি করেন সৈয়দ মছিউল্লাহ মির্জাপুরী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু সাঈদ। বিশেষ মোনাজাত পরিচালনা করেন ছিপাতলি গাউছিয়া সিনিয়র মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শফিউল আলম নিজামী।

আরও পড়ুন