বাংলাধারা প্রতিবেদন»
চন্দনাইশে বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত একজন ও চুরির মামলার ৫ আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১২ মার্চ) দিবাগত রাত থেকে রোববার (১৩ মার্চ) সকাল আটটা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
আসামিরা হলেন- মো. রবিউল হোসেন (২৫), আবদুল্লাহ আল নাঈম (১৯), মো. শফিউল আলম (২৫), মো. আব্দুল করিম (২২), রবি উদ্দিন প্রকাশ আব্দুল কাইয়ুম (২০), মো. সোলাইমান খোকন (৩৮)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাই দুইটি টায়ার, দুইটি ব্লক তৈরির টিউব উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় ২৫ হাজার টাকা।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, চন্দনাইশে বিশেষ অভিযানে ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।













