৩১ অক্টোবর ২০২৬

বোয়ালখালীতে টেম্পু উল্টে প্রাণ গেলো যুবলীগ নেতার

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালীতে সিএনজি চালিত টেম্পু উল্টে প্রাণ হারিয়েছেন সৈয়দ মো. সেলিম (৫২) নামের এক ব্যাক্তি।

রোববার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দ মো. সেলিম শাকপুরা মাওলানা আহমদ ছফা বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি শাকপুরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শী মো. ইসমাইল জানান, রাত সাড়ে এগারটার দিকে নগরী থেকে বোয়ালখালী আসার পথে বেপরোয়া গতির টেম্পুটি উল্টে যায়। এসময় অন্যান্য যাত্রীরা আঘাত পেলেও সেলিম নামের ওই যাত্রী গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আরও পড়ুন