বাংলাধারা প্রতিবেদক »
নগরের মাদারবাড়ি এলাকায় অ্যালুমিনিয়ামের ভাঙারি বহনকারী একটি চলন্ত ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জ্বলন্ত বিড়ি-সিগারেটের টুকরো থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ওই ট্রাকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল আলম।














