১৩ অক্টোবর ২০২৬

মায়ানমারে পাচারকালে সিমেন্ট-সারসহ ৬ পাচারকারী আটক

চট্টগ্রামের পতেঙ্গায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সারসহ ছয় পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল।

অভিযান চলাকালে সন্দেহজনক দুটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের এক হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ছয়জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

আরও পড়ুন