মিরসরাই প্রতিনিধি»
মিরসরাইয়ে একটি স’মিলের দায়িত্বরত নৈশপ্রহরী নুরুল আমিনকে (৫৫) খুন করেছে দুর্বত্তরা। শুক্রবার (১ অক্টোবার) রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ কমরআলী রাস্তার পাশে ছোটন চৌধুরীর সমিলে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে শনিবার সকাল ১১টায় ঘটনাস্থল থেকে হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ।
নিহত নুরুল আমিন ওয়াহেদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়কমলদহ এলাকার দলিলুর রহমান বাড়ির মৃত আহমেদুর রহমানের ছেলে।
জানা গেছে, শুক্রবার রাতে বড়কমলদহ এলাকায় অবস্থিত ছোটন চৌধুরীর মালিকানাধীন সমিলের পানির মোটর, ৩টি ট্রান্সফমার চুরি করার সময় নৈশপ্রহরী নুরুল আমিন বাঁধা দেয়ার চেষ্টা করে। এসময় তারা তাকে হাত পা বেঁধে হাতুড়ি ও গাছ দিয়ে পিটিয়ে হত্যা করে চলে যায়। শনিবার সকালে স্থানীয়রা তাঁর লাশ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, এলাকায় নুরুল আমিনের সাথে কারো ঝামেলা বা শত্রুতা নেই। প্রাথমিক তদন্তে স্থানয়ীদের সাথে কলা বলে যতটুকু ধারনা করছি সমিলে চুরি করতে আসা চোরের দলকে চিনে ফেলায় হাত পা বেঁধে পিটিয়ে খুন করেছে। সুরতহালে তাঁর মাথায়, পায়ে ও কানে আঘাতের চিহৃ দেখা গেছে। লাশ উদ্ধার কওে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস













