২৫ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমারে মাদক আনতে গিয়ে নাফ নদীতে ডুবে তরুণের মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

মিয়ানমারে মাদক আনতে গিয়ে টেকনাফের নাফ নদীতে ডুবে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর রাতে নাফ নদীর টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন অংশে এ ঘটনা ঘটে।

মৃত্যুর শিকার মিজানুর রহমান (১৭) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ১নম্বর ওয়ার্ড মনিরঘোনা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।

মিজানুর রহমানের পিতা জসিম উদ্দিন জানান, তার ছেলে মিজানকে হোয়াইক্যং তুলাতুলি গ্রামের আব্দুল খালেকের ছেলে লালু (৩৫), একই গ্রামের আব্দুল মালেকের ছেলে মোস্তাক আহমদ(৪৩) ও আলী আহমদের ছেলে নুর হোসেন(২৮) মিলে পরিবারের অজান্তে বৃহস্পতিবার রাতে লোভ দেখিয়ে মাছ শিকারের কথা বলে কৌশলে বাড়ি থেকে বের করে। মিয়ানমার থেকে মাদক আনতে নিয়ে যায় বলে জেনেছি। পরে জানতে পারি আমার ছেলে নাফ নদীতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে খুঁজতে নাফ নদীতে গিয়ে সকাল ৯টার দিকে নদীতে মিজানের মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, এর আগে উক্ত ব্যক্তিদেরকে বহুবার তাদের পক্ষ থেকে নিষেধ করা হয়েছিল তার ছেলে মিজানকে এসব কাজে না নিতে।

এ বিষয় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই যায়েদ হাসান জানান, মিজানুর রহমানের মৃত্যু ঘটনায় রহস্য রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ