লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় দোকানে মেয়াদ উত্তীর্ণ ‘কোল্ড ড্রিংকস ও নিষিদ্ধ সামগ্রী রাখার অপরাধে দুই দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের স্কুল রোডে অভিযান চালিয়ে দুই দোকানিকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ উল্ল্যাহ।
তিনি বলেন, মেয়াদ উত্তীর্ণ ‘কোল্ড ড্রিংকস বিভিন্ন মুদিমাল এবং নিষিদ্ধ কিছু সামগ্রী বিক্রির জন্য রাখার অপরাধে ইলিয়াস স্টোরের মালিক ইসমাইল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, একই অপরাধে আমিরাবাদ মাস্টার হাটের চিতা মার্কেটের ইলিয়াস স্টোরের মালিককে ইলিয়াসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।জনস্বার্থে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে লোহাগাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।












