২৫ সেপ্টেম্বর ২০২৬

মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কাঠগড় জেলেপাড়া লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। রাত সাড়ে ১০টার দিকে আহতদের চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শাহিন (২২) ও ইমন (২২) নামে দুই যুবককে মৃত ঘোষণা করেন।

নিহত শাহিনের বাবার নাম আবু সিদ্দিক। তার বাড়ি পতেঙ্গার স্টিল মিল এলাকার র‌্যাব-৭ গলিতে। নিহত অপরজন ইমনের বাবার নাম ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত আনিক (২১) চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় এখনো জানা যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, নিহত দুইজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ