রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে জেলা সদরের কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ধর্মিশিং চাকমা। তিনি গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যরা ধর্মশিং চাকমাকে তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করে। এ সময় গুলিতে তার দুই বোন কৃপাসোনা চাকমা ও ভাগ্য সোনা চাকমা আহত হয়।
রাঙামাটির কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো.জসীম উদ্দীন বলেন, আমরা ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানাবো।
এদিকে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতাকে হত্যার প্রতিবাদে কুতুকছড়িতে সড়ক অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।












