চট্টগ্রামের সাগরিকা এলাকায় ফ্লাইওভারের রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় মো. আবু কায়সার (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবু কায়সার নগরীর আকবর শাহ থানা এলাকার ফিরোজ শাহে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি বিএসআরএম-এ নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কায়সারকে বাংলাদেশ ছাত্রলীগ-এর আকবর শাহ থানা শাখার মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবে দাবি করা হলেও পুলিশ এখনো তার রাজনৈতিক পরিচয়ের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
পুলিশ জানায়, ঘটনাস্থলের কিছু দূরে থাকা একটি সিসিটিভি ক্যামেরার অস্পষ্ট ফুটেজে দেখা যায়, এক যুবক হেঁটে ফ্লাইওভারের দিকে আসছেন। পরে তিনি কিছু সময় রেলিংয়ের পাশে দাঁড়িয়ে থাকেন।
ফুটেজে আরও দেখা যায়, প্রায় তিন থেকে চার মিনিট সেখানে অবস্থান করার পর তিনি রেলিংয়ের ওপর বসেন। এর কিছুক্ষণ পরই তাকে ক্যামেরায় আর দেখা যায়নি।
মো. আলমগীর হোসেন বলেন, ‘সিসিটিভি ফুটেজে ওই যুবককে একাই ফ্লাইওভারের দিকে যেতে দেখা গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদনে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে বলে উপ পুলিশ কমিশনার।














