৩১ অক্টোবর ২০২৬

রামুতে বেওয়ারিশ মরদেহ দাফন

কক্সবাজার প্রতিনিধি»

কক্সবাজারের রামুতে অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে কক্সবাজার পৌরসভার সহযোগিতায় অজ্ঞাত মরদেহটি দাফন করা হয় বলে জানিয়েছেন রামু ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন। এ সংক্রান্ত রামু থানায় (মামলা নং-৬১, তাং -৩০/৩/২২ইং) ২০১৮ সনের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় রুজু হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, গত ২৯ মার্চ রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব মেরংলোয়া গ্রামস্থ পুরাতন বাইপাস ব্রিজের পাশে রাস্তার উপর থেকে অজ্ঞাতনামা ৪৫ বছর বয়সি মুসলিম ধর্মাবলম্বী এক পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ। 

ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শত চেষ্ট করেও তার পরিচয় না পেয়ে পুলিশ কক্সবাজার পৌরসভার সহযোগিতায় লাশটি দাফন করেছে।

আরও পড়ুন