বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর ১৪ হাজার পরিবারকে খাদ্য সহায়তা এবং জেলে সম্প্রদায় ও নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন বস্তিতে বসবাসরত দরিদ্রদের মধ্যে প্রায় ১১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এসএম রেজাউল করিম চৌধুরী।
তাছাড়া নগরীতে বসবাসরত মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীসহ নগদ টাকাও পৌঁছে দেওয়া হয়েছে। নগরজুড়ে ২৫ হাজার মানুষের মধ্যে মাস্ক, হেড ক্যাপ, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য নির্দেশনামূলক হ্যান্ডবিলও বিতরণ করেছেন তিনি।
মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম বলেন, ‘চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের ১৪ হাজার পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, পিয়াজ, সাবান, চিড়াসহ বিভিন্ন শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও সুইপার, জেলে সম্প্রদায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রায় ১১ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
তিনি জানান, মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার, গির্জা, বিভিন্ন ইমাম-মুয়াজ্জিন, হিন্দু পুরোহিত, বৌদ্ধ ভিক্ষুদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। নগরজুড়ে ২৫ হাজার মানুষকে সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম













