২৩ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পের ইসলাম গ্রুপের প্রধান ইসলাম আটক

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের ইসলাম গ্রুপের প্রধান ইসলামকে আটক করেছে এপিবিএন পুলিশ। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র সহ ১২ টি মামলা রয়েছে। আটক ইসলাম টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমদের ছেলে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, রবিবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের বিশেষ অভিযানে ডিউটিতে নিয়োজিত এসআই প্রকাশ চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ উনচিপ্রাং ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের এ/৫ ব্লকে ইদ্রিস নামে এক রোহিঙ্গার বাঁশের দোকান থেকে মো. ইসলামকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করার জন্য এপিবিএন পুলিশের পাহারায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়। আটক মো. ইসলামের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে বলে পর্যালোচনায় জানা গেছে। এসব মামলার কয়েকটি বর্তমানে আদালতে বিচারাধীন।

আরও পড়ুন