১০ নভেম্বর ২০২৬

শাহ আমানত সেতুতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল টোল বুথ

চট্টগ্রামের শাহ আমানত সেতুর (মইজ্জ্যারটেক) টোল প্লাজায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় টোল আদায়ের একটি বুথ দুমড়ে-মুচড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সেতুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মইজ্জ্যারটেক টোল প্লাজার ইজারাদার প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ মেজবাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস টোল পরিশোধের জন্য লাইনে দাঁড়িয়েছিল। এ সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টোল আদায়ের বুথে সজোরে ধাক্কা দেয়। এতে বুথটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় টোল বুথটির ব্যাপক ক্ষতি হলেও বড় ধরনের কোনো হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ মেজবাহ বলেন, ‘সকালের দিকে একটি বাসের ধাক্কায় টোল আদায়ের একটি বুথ ভেঙে গেছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে।’

আরও পড়ুন