৭ নভেম্বর ২০২৬

সন্দ্বীপের ঘরে ঘরে এমপি মিতার উপহার

বাংলাধারা প্রতিবেদন »  

করোনাভাইরাস পরিস্থিতিতে অভুক্ত ও অসহায় মানুষের দুয়ারে দুয়ারে হাজির হচ্ছেন সন্দ্বীপের এমপি মাহফুজুর রহমান মিতা। নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে এই দুর্যোগের মধ্যেই হাসি ফোটাচ্ছেন হতদরিদ্রদের মুখে।

যারা দৈনন্দিন জীবিকার উপর নির্ভর করে জীবনযাপন করছেন তাদের প্রায় সবাই হয়ে পড়েছেন অসহায়। খাদ্য সংকটে ভুগছে অধিকাংশ মানুষ। এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় আসহায় মানুষের সাহায্যের জন্য রাত-বিরাত নেই, খবর পেলেই খাবার নিয়ে ছুটছেন তিনি।

সরকারি সহযোগীতার পাশাপাশি নিজের ব্যক্তিগত তহবিল হতে ২য় ধাপে হটলাইন সার্ভিসের মাধ্যমে ১৬ টি ইউনিয়নে ৪৩৩২ প্যাকেট খাদ্যদ্রব্য পৌছে দিয়েছেন অসহায়দের মাঝে। উপহার ভোগীদের সাথে কথা বলে জানা যায় তারা এই উপহার পেয়ে খুবই সন্তুষ্ট।

উক্ত কাজে সেচ্ছাসেবক হিসাবে দায়িত্বরত আমিত হাসান সৌরভ জানান, বর্তমানে যে সংকটময় অবস্থা বিরাজ করছে, এতে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দিনমজুর লোকেরা। এমন মানুষদের মাঝেই হটলাইন সার্ভিসের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসাবে পৌছে দেয়া হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন