সন্দ্বীপ প্রতিনিধি »
সন্দ্বীপে এক চিহ্নিত মাদক বিক্রেতা সহ পরোয়ানাভুক্ত চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ জুলাই) সন্দ্বীপ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে ২০ পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী খাইরুল আলম প্রকাশ সাইফুল (২৮) এবং সাজা ও পরোয়ানাভুক্ত তিন আসামি যথাক্রমে কামরুজ্জামান(৪৮), মোঃ রুবেল(২৬), মোহাম্মদ মনসুর(৩৫) গ্রেফতার করা হয়েছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরীফুল আলম বাংলাধারাকে জানান, গ্রেফতারকৃতদের প্রত্যেকে চিহ্নিত তালিকাভূক্ত আসামী। সন্দ্বীপ থানা পুলিশ সন্ত্রাস ও মাদক বিরোধী একটি অভিযান চলমান রেখেছে, গোপন খবেরের ভিত্তিতে মাইটভাঙা মগধরা বাউরিয়া ও আমানউল্লা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর












