২৪ অক্টোবর ২০২৬

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সরকারি কোনো অনুষ্ঠানের প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো গ্রাফিক্সসহ) ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে সরকারি অনুষ্ঠানের প্রচারণাসামগ্রীতে অনুষ্ঠান-সংশ্লিষ্ট তথ্য ও বার্তাকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি (৩ডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার করা যাবে না।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য এবং প্রয়োজনীয় তথ্যকে গুরুত্ব দিতে হবে। প্রচারণাসামগ্রীর নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

এ নির্দেশনাকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে তা অনতিবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্রটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সব বিভাগ, প্রধান তথ্য কর্মকর্তা, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ