সীতাকুণ্ড প্রতিনিধি »
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে প্রতি উপজেলায় ১০০টি করে বৃক্ষের চারা রোপন কর্মসূচীর অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলায়ও বৃক্ষের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ফলজ, বনজ, ঔষধি বৃক্ষের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল’র সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র নাথের পরিচালনায় বিনামূল্যে বৃক্ষের চারা কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রতন কান্তি দত্তসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













