৪ মে ২০২৬

স্কুলছাত্রীকে ধর্ষণ করলো ফুফা, আপসের চেষ্টা চেয়ারম্যানের

ধর্ষণ

বাংলাধারা ডেস্ক »

ঢাকার ধামরাই উপজেলায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণ করেছে তার আপন ফুফা। সোমবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনায় মামলা করেছেন স্কুলছাত্রীর মা। তিনি অভিযোগে বলেছেন, স্থানীয় একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাটি আপসের চেষ্টা করেছেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মামলায় আসামি করা হয়েছে উপজেলার সুয়ারপুর ইউনিয়নের ঘোড়াকান্দা গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনকে। তাঁকে আটকের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার’ ওই শিক্ষার্থী স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। আলমগীর শিশুটির আপন ফুফা হন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২১ আগস্ট আলমগীর স্কুলছাত্রীকে তাঁর বাড়িতে ডেকে নেন। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। স্কুলছাত্রী বাড়ি এসে বিষয়টি তার মাকে জানায়।

স্কুলছাত্রীর মা ঘটনাটি সুয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবকে জানিয়ে বিচার চান। কিন্তু ইউপি চেয়ারম্যান সন্দেহভাজনকে আটক না করে মীমাংসার কথা বলেন বলে মামলায় অভিযোগ করা হয়।

তবে এ ব্যাপারে চেষ্টা করেও ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন