১০ অক্টোবর ২০২৬

হাটহাজারীতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারীতে গাছ থেকে পড়ে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালেই নিজ ঘরে তিনি মারা যান।

নিহত আমিনুল গড়দুয়ারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মকবুল আলী গাজী বাড়ীর মৃত আজিজুর রহমানের পুত্র। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, রোববার দুপুরে দিনমজুরের কাজে পার্শ্ববর্তী ইউনিয়নের মেখল আনন্দবাজার এলাকায় গাছ কাটতে উঠে। দুপুর দেড়টার দিকে হঠাৎ পা পিছলে প্রায় ৪০ ফুট উপর থেকে পড়ে যায়। তার মাথায় আঘাত হয়ে প্রচুর রক্ষকরণ হয়।দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসে।হঠাৎ রাতে ও সকালে বমি হয়। আবারো হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।নিহত আমিনুল বিভিন্ন এলাকায় সবজি তরকারি বিক্রি করে। তার মৃত্যুতে পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে।

আরও পড়ুন