২৪ অক্টোবর ২০২৬

হালিশহর থানার ওসিসহ তিন পুলিশ পরিদর্শকের বদলি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিদের মধ্যে সিএমপির হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) রয়েছেন।

সোমবার (১০ জুন) বাংলাদেশ পুলিশের পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখার অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন— সিএমপির ইন্সপেক্টর (নিরস্ত্র) সনজয় কুমার সিনহা, কাজী মুহাম্মাদ সুলতান আহসান উদ্দীন এবং সঞ্জয় গৃহ। তাদের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

একই আদেশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ইন্সপেক্টর (নিরস্ত্র) নজরুল ইসলামকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ