১৫ এপ্রিল ২০২৬

হেফাজতের হরতাল আরও ২৪ ঘণ্টা বাড়ালো

বাংলাধারা ডেস্ক »

রবিবার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের পর এবার হরতাল আরও ২৪ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। অর্থাৎ সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত হরতাল চলবে।

রবিবার ( ২৮ মার্চ) হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন।

নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে শুক্রবার (২৬ মার্চ) হওয়া বিক্ষোভে নেতাকর্মীদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। দফায় দফায় বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে দশজনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (২৮ মার্চ) হরতাল চলাকালেই এর সময়সীমা ২৪ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ