হাটহাজারী প্রতিনিধি»
হাটহাজারীতে বাঁশ গাছে গলায় দড়ি লাগিয়ে মোঃ হাবিবুল্লাহ ( ৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
রোববার পৌরসভার ২ নং ওয়ার্ডের আমিনুল হক সওদাগরের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সে স্থানীয় আবদুর রাজ্জাকের পুত্র।
নিহতের পিতা আব্দুর বাজ্জাক জানান, দীর্ঘদিন থেকে সে মানসিক রোগে ভুগছিলেন। রোববার প্রতিদিনের মত সেহরী খেয়ে আমি নামাজ পড়তে চলে যায়। এ সুযোগে পরিবারের অজান্তে বাড়ির পিছনে বাঁশ গাছে দড়ি লাগিয়ে আত্মহত্যা করে।
এস আই নুরে হাবিব বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি থানায় নিয়ে আসা হয়।












