বান্দরবান প্রতিনিধি»
বান্দরবানে শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে তহবিল উদ্যেগে মৃত ব্যক্তি পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) সকালে পার্বত্য মন্ত্রী নিজ বাস ভবনে শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আয়োজনে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে পক্ষ হতে ২০২০-২১ অর্থ বছরে ১৫ টি মৃত ব্যক্তি পরিবার মাঝে ৬০ হাজার করে সর্বমোট ৯ লক্ষ টাকা বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মো.আব্দুল কুদ্দুছ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সতর্কতার প্রত্যেক মানুষকে অবলম্বন করতে হবে। শুধু নিজেই নয় সে বহনে রয়েছে কয়েক মানুষের প্রাণ। যেটি নির্ভর করে সম্পুর্ণ চালকের উপর। তাই প্রত্যেক চালকদের সাবধানে গাড়ি চালানো, ট্রাফিক আইন মেনে চলা, যাত্রীদের সাথে ভালো আচরণ এবং যত্রতত্র গাড়ি না রাখার আহব্বান জানান।
বিতরণী অনুষ্ঠানে স্থানীয় সরকার উপ- পরিচালক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার রেজা, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,পুরবী ও পুর্বাণী মালিক সমিতি সাধারণ সম্পাদক ঝন্টু দাশসহ সংগঠনের সদস্য ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।












