২২ মার্চ ২০২৬

বান্দরবানের মারাইংতং পাহাড়ে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ

আকাশ মারমা মংসিং, বান্দরবান »

বান্দরবানের আলীকদম উপজেলায় ঐতিহ্যবাহী মারাইংতং পাহাড়ের বৌদ্ধ ধর্ম জাদীতে (প্রার্থনা ঘর) সন্ধ্যার পর পর্যটক অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০জুন) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে, এর ফলে এই স্পটে ট্র্যাক করতে যাওয়া অনেক পর্যটককে বৃহস্পতিবার দুপুরের মধ্যেই ফিরে আসতে হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম। তিনি জানান, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের আলোকে জাদী ব্যবস্থাপনা কমিটি বিকেল ৫টার পর পর্যটক অবস্থান নিষিদ্ধ করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন।

জানা গেছে, আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়। যার উচ্চতা প্রায় এক হাজার ৬৪০ ফুট। দেশি ও বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে এই স্পটটি। সেই সাথে পর্যটকরা তাঁবু টানিয়ে রাত্রিকালীন সেখানে অবস্থান করা শুরু করে ধীরে ধীরে। সন্ধা গড়িয়ে এলে মুগ্ধকর হয়ে উঠে পাহাড় চতুর্পাশে। আকাশের মেঘভর্তি তারায় দেখে পর্যটকদের মন কেড়ে নেই মারাইংতং পাহাড়টি। তবে এখন সে পাহাড়ের রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মারাইংতং পাহাড় চূড়ায় বিশাল সমতল ভূমিতে বৌদ্ধ সম্প্রদায়ের একটি জাদী (প্রার্থনা ঘর) রয়েছে। পাহাড় চূড়ায় একটি বৌদ্ধ ধর্ম জাদী (প্রার্থনা ঘর) স্থাপন করার পর থেকে মনোরম এই পাহাড় চূড়াটি পর্যটকদের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে ওঠে। তবে দিন দিন পর্যটক বৃদ্ধি পাওয়ায় এবং নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর পাহাড় চূড়ায় সন্ধ্যার পর পর্যটকদের ভ্রমণ ও অবস্থান নিষিদ্ধ করে জাদী ব্যবস্থাপনা কমিটি।

জাদী ব্যবস্থাপনা কমিটির সদস্য অংশৈ থোয়াই মারমা বলেন, উপজেলা প্রশাসনের অনুরোধে ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই এ ব্যবস্থা নিতে হয়েছে। এবং সব দর্শনার্থীকে সকাল ৬টা থেকে বিকেল ৫টার মধ্যে স্পট ভ্রমণ শেষ করতে হবে এবং ৬টার আগে অবশ্যই তীর্থস্থান ত্যাগ করতে হবে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম বলেন, যেহেতু পাহাড়ের ওপর একটি জাদী (প্রার্থনা ঘর) রয়েছে সেহেতু সেটি দেখার পাশাপাশি অনেকে রাতে অবস্থান করে। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হওয়ার কারণে নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ