২২ মার্চ ২০২৬

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, এক শ্রমিকের মৃত্যু

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) বেলা ২টায় বঙ্গবন্ধু শিল্পনগরের ইছাখালী স্লুইসগেট সংলগ্ন ভাবীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল মান্নান (৩৫)। তবে তার ঠিকানা এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছে। হতাহতরা মিরসরাই ইকোনমিক জোনে বিশুদ্ধ পানির নলকূপ স্থাপনে কাজ করতেন বলে জানা গেছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, বঙ্গবন্ধু শিল্পজোন এলাকায় ট্রাক উল্টে একজন মারা যাওয়ার খবর শুনেছি। এই ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ