২২ মার্চ ২০২৬

সিএনজি’র সিট কভারের নিচে মিলল অর্ধলাখ ইয়াবা, রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি »

সিএনজি অটোরিকশার সিট কভারের নিচে অভিনব কায়দায় রেখে পাচারকালে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানার পুলিশ। কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার মরিচ্যা গরু বাজার এলাকায় বৃহস্পতিবার (৩০ জুন) রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

আটক আবু ছৈয়দ (২০) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত ছৈয়দ আহমদের ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, উখিয়ার মরিচ্যা গরু বাজার এলাকা হয়ে মাদকের চালান পাচার হচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় একটি সিএনজি জব্দ করে তল্লাশি চলে। সিএনজিতে থাকা যুবককে আটক করা হয়। কিন্তু কোথাও কোন কিছু মিলছিল না। অনেক ভাবে চেষ্টার পরও আটক যুবকও মুখ খুলছিল না। পরে সিএনজির সিটের বিশেষ কায়দায় রাখা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। মাদক বহনের কাজে ব্যাবহার করা সিএনজি অটোরিকশা ও মোবাইল জব্দ করা হয়েছে।

আটক ব্যাক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে উল্লেখ জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ