২৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩ জন

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৫৩ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ৩১৫টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬.৮২ শতাংশ। তবে স্বস্তির খবর, এদিন কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (৭ জুলাই) জেলা সিভিল সার্জন কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, এদিন চট্টগ্রামের ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা হলে মোট ৫৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে নগরের ৪৭ জন এবং বাকি ৬ জজ বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত নগরীতে মোট ১ লাখ ২৭ হাজার ৬০৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে নগরেই ৯২ হাজার ৯৫৮ জন। বাকি ৩৪ হাজার ৬৪৯ জন বিভিন্ন উপজেলার।

এদিকে এ নিয়ে এখন পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যুবরণ করেছেন মোট ১ হাজার ৩৬৫ জন। যার মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ