বাংলাধারা প্রতিবেদন »
ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী ও মুক্তিযুদ্ধে শহি নূতন চন্দ্র সিংহকে সম্মানার্থে নতুন দুইটি বৃত্তি চালু করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।
বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হওয়া ডেটা এনালিটিক্স এন্ড ডিজাইন থিংকিং ফর বিজনেস এবং আধুনিকতম কারিকুলামে সাজানো এমএ ইন ইংলিশে ভর্তি হলেই শিক্ষার্থীরা এ দুই বৃত্তির অধীনে টিউশন ফি’তে ৭০ শতাংশ ছাড় পাবে শিক্ষার্থীরা।
দুই মহান ব্যক্তিত্বকে সম্মান জানিয়ে গৃহীত এ উদ্যোগের জন্য ইডিইউকে ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রাম তথা দেশের বিশিষ্টজনরা।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, বাংলার সুদীর্ঘ ইতিহাসের নানা সময়ে সমাজ ও দেশের প্রয়োজনে এগিয়ে এসেছেন, নেতৃত্বের ভার তুলে নিয়েছেন বিভিন্ন গুণী ব্যক্তিত্বরা। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের অনেকেরই কৃতিত্বের কথা যথার্থভাবে তুলে ধরা প্রয়োজন। দেশ-জাতির প্রতি দায়িত্ববোধ থেকে ইডিইউ এমন কৃতি ব্যক্তিত্বদের নামে বিশেষ বৃত্তি এনেছে। নূতন চন্দ্র সিংহ ও বিনোদ বিহারীর সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিলো আমার বাবা, ইডিইউর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের। তারই অনুপ্রেরণায় এ দুই কৃতি ব্যক্তিত্বের নামে বৃত্তির প্রস্তাব রাখি আমি। কেননা আমি মনে করি, প্রকৃত গুণীকে তার প্রাপ্য সম্মান না জানালে পরবর্তী প্রজন্মে এমন ব্যক্তিত্ব গড়ে ওঠার ধারাবাহিতা ও অনুপ্রেরণা তৈরি হয় না।














