খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ির গুইমারায় মংহলাপ্র মারমা (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে শাবল দিয়ে পিটিয়ে বাবা চাইলাপ্রু মারমাকে (৬০) খুনের অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার হাফছড়ি ইউনিয়নের ফকিরনালা এলাকায় সবজি ক্ষেতে কাজ করার সময় বাবা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে মংহলাপ্র মারমা বাবা চাইলাপ্রু মারমাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে বলে জানান স্থানীয়রা। প্রতিবেশীরা তাৎক্ষণিক ওই যুবককে আটক করে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ও অভিযুক্ত ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।














