১৩ মার্চ ২০২৬

লোহাগাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২, মোটরসাইকেল জব্দ

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (১৫ জুলাই) সকালে তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার হলো, কক্সবাজারের ঈদগাঁও কোনকারখীল ৯ নম্বর ওয়ার্ডের নুরুল হুদার ছেলে ইফতিয়াদ হুদা মিশু (২১) এবং একই জেলার সদর থানার খুরুশকুল ৭ নম্বর ওয়ার্ডের মতিউর রহমানের ছেলে তারেকুর রহমান (২০)।

লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উল্লিখিত এলাকায় বৃহস্পতিবার রাতে চুুনতি পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই সাজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে মিশু ও তারেককে চার হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ