বাংলাধারা ডেস্ক »
কারো হাতে গরুর দড়ি, কারো হাতে মালা। কেউ গরুর গায়ে হাত বুলিয়ে আদর করছে, কেউবা খাওয়াচ্ছে। এভাবেই কোরবানির পশু নিয়ে ঈদানন্দে মেতে ছিলো চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। এ ইদ আয়োজনে চারুলতার পাশে এগিয়ে আসেন ঢামেক ৪৩ ব্যাচের ডা. শাবানা করিম ও চমেক ২১ ব্যাচের ডা. পারভেজ করিম— যাদের পূর্ণ সহযোগিতা ও ভালবাসায় চারুলতার কুরবানি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
ঈদের ২য় দিনে চারুলতা বিদ্যাপীঠের সব শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় কোরবানির মাংস। মাংস পেয়ে সব পরিবারের মাঝে ছিল কুরবানির আনন্দ। সাথে ঈদ উপহার হিসেবে স্কুলের প্রতি পরিবারের হাতে তুলে দেয়া হয় মাংসের মসলা, লবণ ও সাবান।
এসময় উপস্থিত ছিলেন চারুলতার পদেষ্টাবৃন্দ ও চারুলতার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ












