১৩ মার্চ ২০২৬

বোয়ালখালীর ওসির সাথে পূজা কমিটির মতবিনিময়

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাকের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (১৫ জুলাই) সকালে থানা কার্যালয়ে ওসি আব্দুর রজ্জাককে পু্ষ্প স্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্যামল বিশ্বাস, সহ-সভাপতি মিহির কান্তি বিশ্বাস, সুকুমার নাথ, সাধারণ সম্পাদক অধীর দে, সমাজ কল্যাণ সম্পাদক সনৎ দত্ত, সদস্য দীপক দে, রুমা নাথ, দুলাল বিশ্বাস, জুয়েল চৌধুরী, লিটন দে,অসীম শীল।

এসময় ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের যে কোন কার্যক্রমে আমার সহযোগীতা থাকবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ