১৩ মার্চ ২০২৬

বান্দরবানের রেইছা ইউনিয়নে দৃষ্টিনন্দন জামে মসজিদ উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) সকালে সদর উপজেলায় রেইছা ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামে মসজিদের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।

প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করছে। পার্বত্য এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। তাই আগামীতেই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে একযোগে কাজ করার আহব্বান জানান তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ