বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামের খুলশী থানার জালালাবাদ সিবিসি হাউজিং এলাকায় মো. রুবেল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শহীদ টিটু’র বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল ওই এলাকায় মৃত মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে স্বামী রুবেলের সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে বিবাহ বিচ্ছেদের কথা বলে তার স্ত্রী চম্পা বাসা থেকে বের হয়ে বাপের বাড়ি চলে যায়। ভোরে রুবেলের খালা ফাতেমা রুবেলের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে খুলশী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) দিপলু বড়ুয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে রুবেল আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধাকরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
বাংলাধারা/আরএইচ












