২২ মার্চ ২০২৬

সাবেক স্ত্রীর মোবাইল হ্যাকিং, সাইবার ক্রাইমে নারী উদ্যোক্তার মামলা

বাংলাধারা প্রতিবেদন »

হিডেন অ্যাপস ব্যবহার করে নারী উদ্যোক্তার মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ হ্যাকিংসহ সাইবার ক্রাইমে জড়িত থাকার অভিযোগে সাবেক স্বামীসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।

সোমবার (১৮ জুলাই) চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন ওই নারী।

মামলায় অভিযুক্তরা হলেন- সাবেক স্বামী মোস্তাফিজুর রহমান, শাহিনা আক্তার, শহীদুল আলম স্বপন, হিমেল জীবন চাকমা ও বেলাল হোসেন টিটু। মামলাটি গ্রহণ করে ফরেনসিক রিপোর্ট সহ তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।

বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, হিডেন অ্যাপস ব্যবহার করে মোবাইল হ্যাকিংয়ের বিচিত্র এসব তথ্য আদালতে উপস্থাপনের পর এজলাস ভর্তি আইনজীবীরাও অবাক হয়ে যান। নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনায় ৫ জনের চক্রের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে ফরেনসিক রিপোর্টসহ সিআইডি রাঙামাটি জেলাকে তদন্তের নির্দেশ দেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ