বাংলাধারা প্রতিবেদন »
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় ১৮ দশমিক ৪২ শতাংশ।
এর আগে ৪১৬ জনের নমুনা পরীক্ষা সংগ্রহ করা হয়।
মঙ্গলবার (১৯ জুলাই) রাতে সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই দিন বিআইটিআইডি চট্টগ্রামে ৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৫০ জনের মধ্যে ৯ জন, ইমপেরিয়াল হাসপাতালে ২৬ জনে ৮ জন, শেভরনে ৪৭ জনে ৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১২ জনে ১ জন, আরটিআরএলে ৬ জনে ১ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২১ জনে ১ জন, ইপিক হেলথ কেয়ারে ৩৪ জনে ৬ জন, মেট্রোপলিটন হাসপাতালে ৯১ জনে ১৫ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৫৫ জনে ৮, এভারকেয়ার হসপিটালে ৮ জনে ৭ জনের করোনা শনাক্ত হয়। ৫ জনের এন্টিজেন টেস্টে কারও করোনা শনাক্ত হয়নি।
আক্রান্তদের মধ্যে নগরের ৭২ জন এবং মিরসরাই, রাউজান, আনোয়ারা উপজেলার ১ জন করে এবং হাটহাজারীতে ২ জন।
এ নিয়ে চট্টগ্রামে ১ লাখ ২৮ হাজার ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৯৩ হাজার ৪১২ জন, বিভিণ্ন উপজেলার ৩৪ হাজার ৭৪৪ জন।
চট্টগ্রামে মোট মারা গেছেন ১ হাজার ৩৬৬ জন। এর মধ্যে নগরের ৭৩৬ জন, বিভিন্ন উপজেলার ৬৩০ জন।
ঘরের বাইরে বের হলে মাস্ক পরার এবং করোনা প্রতিরোধে টিকা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য বিভাগ।












