নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে পুকুর ভরাটের অপরাধে পরিবেশ অধিদপ্তরের মামলা খেল সাবেক কাউন্সিলর জাবেদ নজরুল ইসলামসহ ১৫ জন।
রবিবার (৭ আগস্ট) নগরীর আগ্রাবাদের দাইয়াপাড়া এলাকায় পুকুর ভরাটকে কেন্দ্র করে ডবলমুরিং থানায় এ মামলা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাখাওয়াত হোসাইন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমদুল হক বলেন, গত ২ আগস্ট পরিবেশ অধিদপ্তরের একটি দল দাইয়াপাড়া এলাকার পুকুর পরিদর্শনে গিয়ে ভরাট করার প্রমাণ পায়। পরে এ ঘটনায় মামলা করা হয়।’
মামলায় অন্যান্য আসামিরা হলেন- সায়েদুল ইসলাম, আকলিমা বেগম, নাজির হোসাইন, জাকির হোসেন, জমিলা বেগম, তওসিফ তানজিম হোসাইন, আলতাফ হোছাইন, মো. আজগর হোসাইন, মোবারক হোসেন, নাসিমা বেগম, সেলিমা বেগম, তাসলিমা বেগম, রহিমা বেগম ও ওয়াহিদুল ইসলাম।
বাংলাধারা/এসআরটি












