১৭ মার্চ ২০২৬

ভাসানচর থেকে পালানো ৪ রোহিঙ্গা ধরা সন্দ্বীপে, পুলিশে দিল স্থানীয়রা

বাংলাধারা প্রতিবেদক»

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানো চার রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে দিয়েছে সন্দ্বীপের স্থানীয়রা। 

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আটকরা চার রোহিঙ্গা যুবক হলেন— মো. জুবায়ের হোসেন, মো. রফিক , আজিজ মোল্লা ও মো. আজিজ।

আটক রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, নোয়াখালীর ভাসানচরের আশ্রয়কেন্দ্র থেকে আজ ভাটার সময় সাঁতারে তারা সন্দ্বীপে চলে এসেছেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সন্দ্বীপের মুছাপুরের ৫নং ওয়ার্ড এলাকা থেকে চার রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছে। বর্তমানে আটক করে নিয়ে থানায় রাখা হয়েছে। তাদেরকে পুনরায় ভাসানচরের রোহিঙ্গা আশ্রয় শিবিরে ফেরত পাঠানো হবে।

বাংলাধারা/আরএইচ

আরও পড়ুন