১৭ মার্চ ২০২৬

নগরীর কোথাও কাঁচা-অর্ধ পাকা রাস্তা থাকবেনা: চসিক মেয়র

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরীর কোথাও কোন রাস্তা কাঁচা বা অর্ধ পাকা থাকবে না। বর্তমান নির্বাচিত পরিষদের মেয়াদকালে দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের জন্য যা-যা উন্নয়ন প্রয়োজন তা করা হবে।

রবিবার (৪ আগস্ট) সকালে ফইল্ল্যাতলী বাজার রোড উদ্বোধন কালে মেয়র একথা বলেন।

এসময় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে খুবই আন্তরিক। নগরীর উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকার ২ হাজার ৫’শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। চসিকের এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নগরীর দৃশ্যই পাল্টে যাবে।

তিনি আরো বলেন, ফইল্ল্যাতলী বাজারের মানুষ এই সড়কটির জন্য দীর্ঘদিন কষ্ট ভোগ করেছেন। আজকে এই সড়কটির সংস্কার কাজের উদ্বোধনের মধ্যে দিয়ে এলাকাবাসির দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।

অনুমোদন ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি করলে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মেয়র আরও বলেন, যে সকল রাস্তার কাজ সম্পন্ন করা হবে সেখানে নতুন করে কর্তন করার অনুমতি দেয়া হবে না। ওয়াসা, বিটিসিএলসহ সেবা প্রকল্পসংস্থা গুলো চসিকের পূর্ব অনুমোদন ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি করলে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইলের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর হুরে আরা বিউটি, আওয়ামী লীগ নেতা মো. এরশাদুল আমিন, অধ্যক্ষ আসলাম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসলাম হোসেন সওদাগর, চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, রাজনীতিক নোয়াব আলী, নুরুজ্জামান সান্টু প্রমূখ।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন