১৬ মার্চ ২০২৬

বোয়ালখালীতে পুকুরে বিষ দিয়ে মাছ চুরি

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে বিষ দিয়ে মাছ চুরি করে নিয়ে গেছে চোরের দল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে পৌরসভার পূর্ব গোমদন্ডী দত্তপাড়ায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, দত্তপাড়া এলাকার কয়েকজন অংশীদারদের কাছ থেকে ইজারা নিয়ে মাছ চাষ করেন রানা দে।

তিনি জানান, পুকুরটিতে ৩৫ হাজার টাকায় মাছের পোনা ফেলেছিলাম। এছাড়া পুকুরের খাজনা, খাদ্য ও রক্ষণাবেক্ষণে খরচ হয় ১ লাখ টাকা। এতে শ্রম ও সময় মিলে দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়ে গেছে।

স্থানীয়রা জানান, পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করে নিয়ে গেছে চোরের দল।

দুবৃর্ত্তদের দেয়া বিষে আক্রান্ত হয়ে মাছ মরে ভেসে উঠলে তা চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ মাছ চাষী রানা দে।

তিনি বলেন, বিষ দিয়ে প্রায় দেড় লাখ টাকার মাছ নিধন করে নিয়ে গেছে। পুকুরে ভেসে ওঠা মরা মাছ পচে দূর্গন্ধ ছড়াচ্ছে।

পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ বলেন, এলাকার যুবক রানা দে মাছ চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিল। তার স্বপ্ন ভেঙে দিয়ে চোরের দল। এটি উদ্বেগের বিষয়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে মাছ চাষে আগ্রহ হারাবে মানুষ।

আরও পড়ুন