৩০ এপ্রিল ২০২৬

রাঙ্গুনিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো শিশুর

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাঠ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ সিয়াম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) রাতে উপজেলার পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোশাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিয়াম ওই এলাকার মোহাম্মদ নুরুল আফছারের সন্তান। সিয়াম স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

জানা যায়, নিহত সিয়াম প্রতিবেশীর একটি মেজবানে যায়। মেজবান খেয়ে ফেরার পথে ট্রাকের চাপায় নিহত হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহীম হোসাইন।

ইউপি সদস্য বলেন, ফসলি জমিতে চলাচলকারী কাঠ বোঝাই ট্রাকের পেছনে বন্ধুদের নিয়ে খেলছিল সিয়াম। সে মেজবান খেয়ে খেলতে খেলতে বাড়িতে ফিরছিল। হঠাৎ ট্রাকটি পেছনে চালাতে গেলেই সে চাকার নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, ট্রাকের চাপায় শিশু নিহতের ঘটনা কেউ জানায়নি। বিষয়টি খতিয়ে দেখছি।

আরও পড়ুন