কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের শিশু কন্যা ধর্ষণ মামলায় পিতার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের দণ্ড দেয়া হয়।
রবিবার (৩ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন ট্যাইবুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন (৩৫) কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ঘোনারপাড়া এলাকার বাসিন্দা মৃত হাসান আলীর ছেলে। বর্তমানে তিনি পূর্ব কলাতলী, চন্দ্রিমা মাঠস্থ জাহানু বেগমের ভাড়াবাসায় থাকেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নুরুল ইসলাম সায়েম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজারে চাঞ্চল্যকর পিতা কর্তৃক শিশু ধর্ষণ ঘটনায় বিজ্ঞ আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেন। যুক্তিতর্ক শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় সোমবার বিজ্ঞ আদালত এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ধর্ষকদের মাঝে ভীতি সঞ্চার হবে বলে আশা করছি।
তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামী পক্ষের আইনজীবী ইমরুল কায়েস মানিক বলেন, আমরা উচ্চ আদালতে যাবো।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১০ এপ্রিল রাত এগারোটার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলাতলী চন্দ্রিমা মাঠ এলাকাস্থ জনৈক জাহানু বেগমের মালিকানাধীন ভাড়া বাসায় ১৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে পিতা কামাল হোসেন। এরপরে কন্যাকে ভয় দেখি আরো একাধিকবার ধর্ষণ করে। কয়েকমাস পরে কন্যা অন্তস্বস্তা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে পিতাকে আসামী করে ধর্ষিতার মা বাদি হয়ে কক্সবাজার মডেল থানায় মামলা দায়ের করেন (নং ১৬৬/২১)। একই বছর ১১ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন












