২০ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে আরিফুল ইসলাম রাজু নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বিত্তরা। গত সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ধূম ইউনিয়নের ডোমখালী-বিষুমিয়ার হাট সড়কের নাহেরপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত রাজু বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে বেশ কয়েকজন অস্ত্রধারী যুবক রাজুর ওপর হামলা চালায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মাস্তান নগর হাসপাতাল) ও পরে অবস্থার অবনতি হলে চমেকে ভর্তি করা হয়।

মাস্তান নগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় জামসেদ বলেন, ‘মারাত্মক আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। আমরা প্রাথমিক চিকিৎসা পর চমেকে স্থানান্তর করেছি।’

এ বিষয়ে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘ফেসবুক পোস্ট নিয়ে সোমবার দিবাগত রাতে একটি ঘটনা ঘটেছে বলে আমাকে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা জানিয়েছিল। তবে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ