ফটিকছড়ি প্রতিনিধি »
ফটিকছড়ি ভূজপুরে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানযট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৪ এপ্রিল) ভূজপুরের নারায়ণহাট বাজারে এ অভিযান চালান ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী। এসময় অভিযানে বাজার ব্যবসায়ীদেরকে সচেতনতামূলক দিক নির্দেশনা দেন তিনি।
এ সময় নারায়ণহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের পাশাপাশি ৩নং নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অভিযানে অংশ নিতে দেখা যায়।
অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী বলেন, চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার এস. এম. শহিউল্লাহ্, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পবিত্র রমজান মাসের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যাচাই, সরবরাহ ও মজুদ তদারকিসহ ইভটিজিং ও যানজট নিরসনের লক্ষে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাইক, পিকআপ, সিনএজি ও সিভিল ড্রেসে সেবা দিচ্ছে পুলিশ। আমরা আজ ব্যবসায়ীদেরকে সতর্ক করতে এসেছি।এরপরও ব্যবসায়ীরা সতর্ক না হলে আমরা কঠোর পদক্ষেপ নিব।












